|
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল |
|
|
|
|
লিখেছেন Administrator
|
|
বৃহস্পতিবার, 15 জুলাই 2010 05:26 |
|
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
ঢাকা, ১৪ জুলাই, আগামীকাল বৃহস্পতিবার ২০১০ সালের এইচএসসি, আলীম ও এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ন�টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজের সাথে ভিডিও কনফারেন্সিং করবেন বলে আশা করা হচ্ছে।
পরে দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে।
এবার www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডসমূহের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।
যেসব কলেজের ই-মেইল ঠিকানা আছে এবং যেসব পরীক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে তারা বিস্তারিত ফলাফল পাবে।
|
|
LAST_UPDATED2 |
|
...বিস্তারিত পড়ুন...
|
|
|
দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস |
|
|
|
|
লিখেছেন Administrator
|
|
মঙ্গলবার, 29 জুন 2010 05:10 |
|
দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস
ঝিনাইদহ,
হাজার হাজার আর্সেনিক রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা ঝিনাইদহের হোমিও চিকিৎসক অসিত কুমার বিস্বাস ।
তিনি সরকারীভাবে আর্সেনিক রোগীকে চিকিৎসা করতে চান। অসিত রেডটাইমসবিডি ডটকমকে জানায় –গত ১৪ বছর ধরে তিনি আর্সেনিক রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন ।
আর্সেনিক রোগীদের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় তিনি আর ওষুধ কিনতে পারছেন না। ফলে তার সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অনেক আর্সেনিক রোগী ।
জানা যায় -হোমিও ডাক্তার অসিত কুমার ১৯৯৩ সাল থেকে আর্সেনিক রোগীদের উপর গবেষণা করছেন ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন । ঝিনাইদহ শহরের হামদহ বাস ষ্ট্যান্ডে রয়েছে তার বিজয় হোমিও আর্সেনিকোসিস রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টার।
১৯৯৮ সালে আর্সেনিক আক্রান্ত রোগী ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের অচিন্তনগর গ্রামের বৃদ্ধ ওহাব মন্ডলকে প্রথম চিকিৎসা দিয়ে তিনি সফলতা পান। এরপর থেকে ডাক্তার অসিতের চিকিৎসায় হাজার হাজার রোগী সুস্থ হয়েছেন।
|
|
LAST_UPDATED2 |
|
...বিস্তারিত পড়ুন...
|
|
|
দেশীয় উৎপাদনকারীদের কাছে থেকে সয়াবিন তেল কিনা হবে:টিসিবি |
|
|
|
|
লিখেছেন Administrator
|
|
মঙ্গলবার, 29 জুন 2010 05:06 |
|
দেশীয় উৎপাদনকারীদের কাছে থেকে সয়াবিন তেল কিনা হবে:টিসিবি
ঢাকা, ২৪ জুন, রমজান উপলক্ষে সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় উৎপাদনকারীর কাছ থেকে সয়াবিন তেল ক্রয়ের উদ্যোগ নিয়েছে।
রমজানে অতিরিক্ত চাহিদা মেটাতে সরকারী উদ্যোগে টিসিবির মাধ্যমে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানাযায়।
এই লক্ষ্যে সিটি গ্র“পের চেয়ারম্যান মো.ফজলুল রহমান এবং মেঘণা গ্র“পের চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে বৈঠকে বসেছে বাণিজ্য সচিব গোলাম হোসেন।
উভয় পক্ষ সম্মত থাকলে টিসিবি ১০ মেট্রিকটন সয়াবিন দেশীয় উৎপাদনকারীদের কাছ থেকে কিনতে পারে বলে আভাস পাওয়া গেছে।
http://redtimesbd.com/details.php?cat=5&id=14864 |
|
LAST_UPDATED2 |
|
|