দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস

Posted by: admin

Tagged in: Untagged 

দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস


ঝিনাইদহ,

হাজার হাজার আর্সেনিক রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা ঝিনাইদহের হোমিও চিকিৎসক অসিত কুমার বিস্বাস । 

তিনি  সরকারীভাবে আর্সেনিক রোগীকে চিকিৎসা করতে চান। অসিত রেডটাইমসবিডি ডটকমকে জানায় –গত  ১৪ বছর  ধরে তিনি  আর্সেনিক রোগীদের চিকিৎসা দিয়ে  যাচ্ছেন । 

আর্সেনিক রোগীদের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় তিনি আর ওষুধ কিনতে পারছেন না। ফলে তার সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অনেক আর্সেনিক রোগী ।

জানা যায় -হোমিও ডাক্তার অসিত কুমার ১৯৯৩ সাল থেকে আর্সেনিক রোগীদের উপর গবেষণা করছেন ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন । ঝিনাইদহ শহরের হামদহ বাস ষ্ট্যান্ডে রয়েছে তার বিজয় হোমিও আর্সেনিকোসিস রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টার।

১৯৯৮ সালে আর্সেনিক আক্রান্ত রোগী ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের অচিন্তনগর গ্রামের বৃদ্ধ ওহাব মন্ডলকে  প্রথম চিকিৎসা দিয়ে তিনি সফলতা পান। এরপর থেকে ডাক্তার অসিতের চিকিৎসায় হাজার হাজার  রোগী সুস্থ হয়েছেন।



২০০১ সালে ঝিনাইদহের তৎকালীন সিভিল সার্জন ডাঃ মইন উদ্দীন হোমিও ডাক্তার অসিতের কাছে আর্সেনিক রোগী পাঠিয়ে পরীা করেন এবং সফলতার সাথে তাদের চিকিৎসা দেন অসিত।

এ পর্যন্ত ঝিনাইদহের ৫ জন সিভিল সার্জন ডাঃ অসিতকে হোমিও চিকিৎসার জন্য সনদ প্রদান করেছেন।

কিন্তু রাষ্ট্রীয় ভাবে ডাঃ অসিতকে স্বীকৃতি দেওয়া হয়নি। অসিতের চিকিৎসা ফর্মুলা বই আকারে স্বাস্থ্য মন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে গেছে। কিন্তু আজও পর্যন্ত মিলেনি কোন সরকারী সাহায্য ।

ডাঃ অসিত রেডটাইমস বিডি ডটকমকে  জানায়- –বর্তমানে ৩ শ্রেনীর আর্সেনিক রোগীর এখন তিনি চিকিৎসা করছেন। এর মধ্যে হাইপার ক্যারাটোরিয়াস, ক্যারাটোরিয়াস মেলোনসিস ও ক্যারাটোরিয়াস-মেলোনসিস-লিউকো মেলোনসিস।

আর্সেনিকের প্রথম পর্যায়ের চিকিৎসা ব্যায় হচ্ছে ৫ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা ব্যয় ১০ হাজার এবং শেষ ধাপের চিকিৎসা ব্যায় ৪০ হাজার টাকা।

ভারত ফেরত রোগীরাও বর্তমান চিকিৎসা হচ্ছে ডাঃ অসিতের কাছে। ডাঃ অসিত বলেন অন্য স্থানে বহু অর্থ ব্যায় করে একেবারে নিঃস্ব হয়ে তার কাছে রোগীরা এসে থাকেন। ফলে মানবিক কারণে অনেকটা বিনা মুল্যে রোগীদের চিকিৎসা দেন তিনি।

অন্যদিকে  ডাঃ অসিতের দাবি মতে বাংলাদেশে ৮ কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে বসবাস করছে। এক সময় আর্সেনিক মহামারী আকারে ছড়িয়ে পড়বে। এই বিপুল পরিমান রোগীকে চিকিৎসা দিতে চান তিনি।

এ জন্য দেশে একটি আর্সেনিক ট্রিটমেন্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করেন ডাঃ অসিত।চান সরকারী স্বীকৃতি ও সহযোগীতা  ।

এ অবস্থায় দেশের একমাএ সফল আর্সেনিক চিকিৎসক ডাঃ অসিতের প্রতি সহযোগীতার হাত বাড়ালে তিনি  দেশের আর্সেনিক সমস্যার সমাধানে অনেক বড় ভূমিকা রাখতে পারবে বলে সুধিজনেরা মনে করেন ।

http://redtimesbd.com/details.php?cat=1&id=9139