দক্ষিণ আফ্রিকা, ৩ জুলাই,
আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল জার্মানি। ফলে এবারের বিশ্বকাপের কোয়ার্টর ফাইনাল থেকেই বিদায় নিল আজেন্টিনা।
বিশ্বকাপের কোয়ার্টর ফাইনালের আজ আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার খেলার ৩ মিনিটের মাথায় মুরালের গোলে এগিয়ে যায় জার্মানি।
খেলার দ্বিতীয়ার্ধ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকে তারা।
আর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ক্লোসার গোলে ২-০ তে এগিয়ে যায় পোডলস্কির দল।
আর দলের পক্ষে ৭৪ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন ফ্রেডারিখ।
খেলার একে বারে শেষ মুহূর্তে ৮৮ মিনিটের মাথায় চতুর্থ গোল করলে জয়ের আনন্দে মাতে জার্মানরা।
অথচ আজ ছিল আজের্ন্টিনার প্রতিশোধের খেলা।
বিশ্বকাপের গত আসরেও এ দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো। ওই ম্যাচে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা।
কিন্তু শুরু থকেই এবার প্রতিরোধ গড়তে ব্যার্থ হয় ম্যারাডোনার আর্জেন্টিনা।
http://www.redtimesbd.com/details.php?cat=1&id=15043



