খন্ডকালীন কোচ হয়ে বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি
Posted by: admin
on জুলাই 09, 2010
খন্ডকালীন কোচ হয়ে বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি
ঢাকা, ৬ জুলাই,
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার খন্ডকালীন ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসছেন ।
আজ মঙ্গলবার বিসিবি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ কথা জানান ।
তিনি আরও জানান, কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি (যিনি দাদা নামেও পরিচিত) খুব শিগগিরই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে ঢাকা আসবেন।
সৌরভ গাঙ্গুলি দুমাসের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি ।
মুস্তাফা কামাল বলেন, ‘আমরা বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের জন্য বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ কোচ নিয়োগের চেষ্টা করছি।
আন্তর্জাতিকভাবে কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছি। নিয়মিত কোচ নিয়োগের সঙ্গে জাতীয় দলের জন্য খন্ডকালীন ফিল্ডিং, ব্যাটিং, বোলিং কোচ আনার পরিকল্পনাও আমাদের রয়েছে। সে লক্ষ্যে আমরা বিশ্বের বিভিন্ন দেশের গ্রেট ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছি।’
তিনি জানান ইতোমধ্যে বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের সঙ্গে কথা হয়েছে।
তিনি দুসপ্তাহ করে মোট দুবার বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে সম্মতি জানিয়েছেন।
http://www.redtimesbd.com/details.php?cat=4&id=15144

