Posted by: admin
on জুন 29, 2010
Tagged in: Untagged
নাসিরনগরে টর্নেডোর আঘাতে আহত বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া, ৪ জুন,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গতকাল বৃহস্পতিবার টর্নেডোর আঘাতে বিধস্থ ঘরের চাপায় আহত বৃদ্ধা মালেকা বানু (৭০) শুক্রবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন।
মৃত মালেকা বানু ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের চৌধুরী হোসেনের স্ত্রী।
এদিকে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ ১১২ পরিবারকে শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে চাল ও আহত ৬ জনকে চিকিৎসার জন্য নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ জানান, টর্নেডোতে দৌলতপুর গ্রামের ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা।
http://www.redtimesbd.com/details.php?cat=37&id=14419
Posted by: admin
on জুন 29, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জুন,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার সকালে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার বড়িকান্দি গ্রামের একটি ধঞ্চে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম বায়েজিদ (৭)। সে বড়িকান্দি গ্রামের কালুমিয়ার পুত্র।
বাড়ির লোকজন জানান, বড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বায়েজিদ গত ৩ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। গতকাল সকালে বাড়ির পাশের ধঞ্চে জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, কেউ অভিযোগ না দেওয়ায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।
http://www.redtimesbd.com/details.php?cat=37&id=14642
Posted by: admin
on জুন 29, 2010
Tagged in: Untagged
উপজেলা কমপ্লেক্সে ভবন স্থাপনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া, ৪ জুন,
ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর উপজেলার কমপ্লেক্স ভবন মির্জাপুরে স্থাপনের দাবিতে সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ,মানবন্ধন, সমাবেশ উপজেলার ৬টি ইউনিয়নের লোকজন।
এলাকাবাসী জানান, সকাল ৯টায় বিক্ষুব্ধ লোকজন চান্দুরায় মহাসড়কের দু’পাশে মানববন্ধন সৃষ্টি করে। এক পর্যায়ে লোকজন সড়কে নেমে এলে যানজটের সৃষ্টি হয়।
এ সময় লোকজন মহাসড়কে আধাঘন্টা পর্যন্ত অবস্থান নিলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে চান্দুরা খেলার মাঠে বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, শামীম চৌধুরী, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, হুমায়ুন কবীর, জামাল উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকার বলেন, ছবি তোলার জন্য কিছু লোক সড়কে নেমে গেলে দু’চারটি গাড়ি আটকা পড়ে।
বিজয় নগর থানার ওসি দুলাল মাহমুদ বলেন, রাস্তার দু’পাশে মানববন্ধন করায় ধীর গতিতে যানবাহন চলাচল করেছে এটা কোন অবরোধ নয়।
http://www.redtimesbd.com/details.php?cat=37&id=14424
Posted by: admin
on জুন 29, 2010
Tagged in: Untagged
ট্রাক বিকল হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুন,
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্রীজের রবিবার সকালে সেতুর বিকল্পপথে নির্মাণাধীন সেতুর গোড়ায় পন্যবাহী ট্রাক বিকল হয়ে কুমিল্লা- সিলেট মহাসড়কে ৬ ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।
উপজেলার তিনলাখপীর এলাকার ব্রীজের গোড়ায় ঘটা এ ঘটনায় সড়কের দু’পাশে দু’শতাধিক যানবাহন আটকা পড়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী পন্যবাহী ট্রাক নির্মাণাধীন তিনলাখ পীর ব্রীজের বিকল্পপথ অতিক্রমে কালে আটকে যায়।
ট্রাকটির এক্সেল ভেঙ্গে সড়েকর উপর আটকে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
সড়ক ও জনপথ বিভাগ এবং কসবা থানা পুলিশের সহায়তায় বিকল ট্রাকটি সরানোর পর বেলা ১২টায় যান চলাচল পুনরায় শুরু হয়। কসবা থানার ওসি জহিরুল ইসলাম খান অবশ্য দুই আড়াই ঘন্টা সড়ক বন্ধ থাকার দাবি করেছেন।
http://www.redtimesbd.com/details.php?cat=37&id=14480
Posted by: admin
on জুন 29, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া, ১৮ জুন, রেডটাইমস বিডি ডটকম:
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সহ-সভাপতি আশিকুল আলম বাবলুকে গ্রেপ্তারের জের ধরে পৌর এলাকার পরিস্থিতি থমথমে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ১১ টা) পর্যন্ত পুলিশের সাথে বাবলুর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৬ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে । শহরের টি.এ.রোডের দক্ষিণ কালীবাড়ির মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দুপুরে একটি ওষুধ কম্পানির প্রতিনিধি ও যুবলীগ নেতা বাবলুকে সিটি সেন্টার থেকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারি কাজে বাধা দানসহ নানা অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাবলুর মুক্তির দাবিতে রাত সোয়া ৮টায় বাবলুর নিজ গ্রাম শিমরাইলকান্দি ও কান্দিপাড়ার এলাকার একদল যুবক শহরে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে দক্ষিণ কালী বাড়ি মোড়ে পুলিশ মিছিলটিকে বাঁধা দেয়।
এ সময় মিছিলকারীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদেরকে লাঠিপেটা করে ধাওয়া করে।
পরে টি.এ.রোডে পুলিশ ও বাবলু সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ৬ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে ।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দীপক মালাকার-(১৮), সাজ্জাদ আহমেদ-(২০), জাহিদ মৃধা-(১৮), মেহেদী মৃধা-(২০) ও সূর্য কুমার-(১৮)। সদর থানার সেকেন্ড অফিসার এস.আই মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
http://www.redtimesbd.com/details.php?cat=37&id=14760
Posted by: admin
on জুন 27, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের হালদারপাড়া ও মৌলভীপাড়া এলাকায় কয়েকটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, অপরিচ্ছন্ন পরিবেশে রক্ত সঞ্চালন করা এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা না থাকায় জরিমানা করা হয়েছে।
http://www.shamokal.com/
Posted by: admin
on জুন 27, 2010
Tagged in: Untagged
বি-বাড়িয়ায় পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ায় পৃৃথক দুটি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় ২০টি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়। নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে ও বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে নাসিরনগরের কুন্ডা গ্রামের জিল্লু মিয়া ও আয়েশ রেজার লোকদের মধ্যে গত শুক্রবার বিকেল ৫টায় সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ২০টি দোকান ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। সংঘর্ষের সময় চান্দুরা-আখাউড়া সড়কে ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
http://www.shamokal.com/
Posted by: admin
on জুন 21, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ এমপিওভুক্তির দাবিতে রেললাইন অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহ আলম কলেজ এমপিওভুক্তির দাবিতে গতকাল রোববার তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেললাইন অবরোধ করে রাখেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ঘটনাস্থলে পৌঁছে কলেজটি এমপিওভুক্তির আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
জানা গেছে, বিক্ষোভকারীরা উপজেলার মন্দভাগ রেলস্টেশনে সকাল নয়টায় চাঁদপুর থেকে ভৈরবগামী একটি লোকাল ট্রেন আটকে দেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট পথের আন্তনগর সুবর্ণসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান ঘটনাস্থলে পৌঁছে কলেজটি এমপিওভুক্তির আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বায়েক আলহাজ শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম বলেন, প্রতিবছর এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করছে। এমপিওভুক্তির সব শর্ত পূরণ করার পরও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন, শিক্ষার্থী ও শিক্ষকেরা রেললাইন অবরোধ করেন। মন্দভাগ রেলস্টেশনের মাস্টার মো. ইলিয়াছ বলেন, বিক্ষোভকারীরা ভৈরবগামী লোকাল ট্রেনটি প্রধান লাইনে আটকে দেন এবং তাঁর অফিসে তালা লাগিয়ে দেন। তিন ঘণ্টা পর তাঁরা তালা খুলে দেন।
জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, কলেজটির বিগত কয়েক বছরের ফলাফল ও বর্তমান পরিস্থিতি মন্ত্রণালয়কে জানিয়ে এটি এমপিওভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted by: admin
on জুন 18, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া, ১৩ জুন,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার সকালে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার বড়িকান্দি গ্রামের একটি ধঞ্চে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম বায়েজিদ (৭)। সে বড়িকান্দি গ্রামের কালুমিয়ার পুত্র।
বাড়ির লোকজন জানান, বড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বায়েজিদ গত ৩ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। গতকাল সকালে বাড়ির পাশের ধঞ্চে জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, কেউ অভিযোগ না দেওয়ায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।
http://redtimesbd.com/details.php?cat=1&id=14642
Posted by: admin
on জুন 09, 2010
Tagged in: Untagged
আর নবম জাতীয় সংসদের এটি পঞ্চম অধিবেশন। পঞ্চম এই অধিবেশনের প্রথম দিন বিএনপি সংসদে যোগ দেয়।তবে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা সেদিন দুই দফা ওয়াক আউট করে।
এর পর থেকে তারা আর সংসদে ফেরেনি। বাজেট অধিবেশনে তারা যোগ দিচ্ছে না বলে একাধিক বিএনপি নেতা রেডটাইমস বিডি ডটকমকে নিশ্চিত করেছে। ইতোমধ্যে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া ছায়া বাজেট পেশ করেছেন। যা নিয়ে গণমাধ্যমে ঝড় উঠেছে।
ওদিকে বিরোধী দলীয় নেত্রীকে সংসদে এসে বাজেট সম্পর্কে তাদের প্রস্তাবনা তুলে ধরার আহবান জানিয়েছেন। অপরদিকে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুক বুধবার রাতে রেডটাইমস বিডি ডটকমকে জানান, বাজেট পেশের পর তারা দলীয়ভাবে আলোচনা করে এ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
http://www.redtimesbd.com/details.php?cat=1&id=14531