Gallery Treeview

Social Links

  • Facebook Page: http://www.facebook.com/MONICA.JVIS#!/profile.php?id=100000135727171
.................................................

Designed, Developed
& Powered by
  ITSoulBD

News Portal

Largest Web Portal on Brahmanbaria
ক্যাটেগরি >> ০৪ সরকার রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী – বি-বাড়িয়া জেলা

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বি-বাড়িয়া জেলা সেক্রেটারি সৈয়দ গোলাম সারোয়ার বলেছেন জেল, জুলুম,নির্যাতন করে জনরোস থেকে সরকার বেচে থাকার সুযোগ পাবে না। সরকারকে জনগনের আস্থা অর্জন করতে হলে বিরোধী দলের উপর নিপিড়ন বন্ধ,তেল,গ্যাস,বিদু্যত সমস্যার সমাধান,আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ,পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত বিক্ষোব মিছিল উত্তর সমাবেশে এ কথা বলেন ।এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর জেলা আমির আধ্যাপক কাজী নজরুল ইসলাম খাদেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মনির আহমেদ,পেীর জামায়াতের আমির কাজী এয়াকুব আলী,সদর জামায়াতের সভাপতি মাও:মোবারক হোসেন,শ্রমিক কল্যাণের জেলা সভাপতি আমিনুল ইসলাম,জামায়াত নেতা হেলাল উদ্দিন,সিরাজুল ইসলাম,মমিনুর রহমান। শিবির নেতা রাশেদুল করিম রানা,মুসফিকুস সালেহীন শিবলী ,আমির হোসেন,সোহরাবুর রহমান নিপু ,মনিরুজ্জামান প্রমূখ মিছিলটি পেীর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্টেশন

রোডে এসে শেষ হয়।


আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে: মহিউদ্দিন

সূত্র:চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী তার বিজয় ‘ছিনিয়ে’ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি।শুক্রবার রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী এম মনজুর আলমকে নির্বাচিত ঘোষণার পর দুপুরে এক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন এ অভিযোগ করেন।

নগরীর চশমা হিলের নিজ বাসভবনে নির্বাচনের ফলাফল সম্পর্কে মহিউদ্দিন কয়েকজন সাংবাদিককে বলেন “আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।”

বৃহস্পতিবার রাতে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা কার্যালয়ের বাইরে স্বচ্ছ ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনার কথা উল্লে�খ করে মহিউদ্দিন প্রশ্ন তোলেন, এ ধরনের ঘটনার পর তা তদন্ত না করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর সামনে কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হয় কীভাবে?

নির্বাচনের আগের দিন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৗধুরীকে আটক ও তাকে গ্রেপ্তারের ‘তৎপরতা’ নিয়েও প্রশ্ন তোলেন নাগরিক কমিটির এই প্রার্থী।তিনি অভিযোগ করেন, “নির্বাচনের আগের দিন তাকে (সালাউদ্দিন কাদের) গ্রেপ্তার করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে। কার নির্দেশে ওই ঘটনা হয়েছে তা খতিয়ে দেখতে হবে।”

এর আগে বৃহস্পতিবার রাত বারোটার পর রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনের বাইরে কর্মী-সমর্থকদের নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মহিউদ্দিন হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, “আমার জীবন থাকতে ভোট ডাকাতি হতে দেবো না। ভোট ডাকাতি হলে পুরো চট্টগ্রাম ঘেরাও করে রাখা হবে।”

ওই সময়ও তিনি প্রশাসনের সঙ্গে ‘ষড়যন্ত্র করে’ ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। রাত একটায় তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণার আগেই কীভাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে আড়াইশ’ কেন্দ্রের ফলাফল জানালেন? তা খতিয়ে দেখতে হবে।”

http://www.bdtodaynews.com/?p=5646#more-5646


চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলেন মনজুর

চট্টগ্রাম, ১৮ জুন,
চট্টগ্রাম সিটি করর্পোরেশন নির্বাচনে ক্ষতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চোধুরীকে বিশাল ব্যাবধানে হারিয়ে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুরুল আলম।

আলোচিত এই নির্বাচনে সকল বিশ্লেষণ বদলে দিয়ে তিন বারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরিকে ৯৫ হাজার ৫শত ২৮ ভোটে হারিয়ে প্রথম বারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম।

আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে রিটার্নিং অফিসার জেসমিন টুলি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ভোটগ্রহন শেষ হওয়ার ১৯ ঘন্টা পর এই ফলাফল ঘোষণা করা হলো।

নির্বাচনে মোহাম্মদ মনজুর আলম পেয়েছেন ৪ লক্ষ ৭৯ হাজার ১শত ৪৫ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন চৌধুরী পেয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৬শত ১৭ ভোট।

 

http://www.redtimesbd.com/details.php?cat=1&id=14751


আজ ভোট : লড়াই হবে জাহাজ-আনারসে

Posted by: admin

Tagged in: Untagged 


আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৭৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এবার ৪৫১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ২২২টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ২২ জন এবং সাধারণ কেন্দ্রে ২০ জন করে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণের পর নগরীর এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে ফলাফল ঘোষণা দেওয়া হবে।
প্রার্থী যাঁরা
এবারের নির্বাচনে মেয়র পদে মহিউদ্দিন চৌধুরী ও মঞ্জুর আলম ছাড়াও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রফিকুল আলম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম ও অধ্যাপক মোফাজ্জল হোসেন ভূঁইয়া। জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ প্রার্থী তালিকায় থাকলেও মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে তিনি আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪৯ ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনশৃঙ্খলা বাহিনী তৎপর
নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনেরও প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। প্রায় ২১ হাজার পুলিশ, র‌্যাব, আনসার, কোস্টগার্ড, সেনাবাহিনী ও বিডিআর সদস্য নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন পুরো নির্বাচনী এলাকায়। এদের মধ্যে র‌্যাব, সেনাবাহিনী ও বিডিআরকে টহল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আর কর্ণফুলী নদীর তীরবর্তী পাঁচটি থানার নৌপথে টহল দেবেন কোস্টগার্ড সদস্যরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) প্রকৌশলী বনজ কুমার মজুমদার কালের কণ্ঠকে বলেন, 'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোকে প্রাধান্য দিয়ে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। কাউকেই কোনো অন্যায় করার সুযোগ দেওয়া হবে না।'
রিটার্নিং কর্মকর্তার আশাবাদ
রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী গতকাল বুধবার কালের কণ্ঠকে বলেন, 'আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। এখন কেবল নির্বাচন শুরু করার অপেক্ষা। আশা করছি, আজকের (বুধবার) মতো রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কালকের (বৃহস্পতিবার) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।' তিনি বলেন, 'পাশাপাশি এও আশা করছি প্রার্থীরা যেভাবে এত দিন নির্বাচনী আচরণবিধি মেনে চলেছেন, ঠিক সেভাবে নির্বাচনী ফলাফল মেনে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।'
নির্বাচন কমিশনের অনেক নতুন আচরণবিধি এবারই প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে। সেই আচরণবিধি সুন্দরভাবে মেনে চলার জন্য তিনি সব প্রার্থীকে ধন্যবাদ জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশন: পেছন ফিরে দেখা
১৮৬৩ সালের ২২ জুন তৎকালীন ব্রিটিশ সরকার ছয় বর্গমাইল এলাকা নিয়ে পাঁচটি ওয়ার্ডের মাধ্যমে চট্টগ্রাম মিউনিসিপ্যাল গঠন করে। ব্রিটিশ নাগরিক জে ডি ওয়ার্ড চট্টগ্রাম মিউনিসিপ্যালের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান। ব্রিটিশ শাসনের অবসানের পর খান বাহাদুর আবদুস সাত্তার ছিলেন প্রথম নির্বাচিত মিউনিসিপ্যাল চেয়ারম্যান। পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসেবে নূর আহমদ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখেন। ৩০ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম শিক্ষা ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করে।
১৯৭৭ সালের ২৭ জুন তৎকালীন সরকার মিউনিসিপ্যাল প্রথা বাদ দিয়ে পৌরসভা গঠন করলে ফজল করিম প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর পৌরসভাকে মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত করে ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরীকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। তবে এ সময় ফজল করিম উপ-প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল করপোরেশনকে সিটি করপোরেশনে উন্নীত করলে জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মাহমুদুল ইসলাম চৌধুরীকে সরিয়ে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন মেয়রের দায়িত্ব নেন।
১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এরপর ২০০০ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০০৫ সালে বিপুল ব্যবধানে মীর নাছিরকে পরাজিত হারিয়ে মেয়র হন সেই মহিউদ্দিন চৌধুরীই।

http://dailykalerkantho.com/index.php?view=details&type=single&pub_no=197&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=1


জেলার বিভিন্ন স্থানে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

 

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট॥ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদাৎ বার্ষিকী জেলার বিভিন্ন স্থানে পালিত হয়। দিবসটি উপলৰে দেলের নেতা-কর্মীরা, কোরান খতম, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করে।
নবীনগর
নবীনগর পৌর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন দেশে আজ কোথাও আইনের শাসন নেই। নবীনগর পৌর বিএনপির কার্যালয় প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খেলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, নবীনগর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, এডঃ এম.এ মান্নান, মলাই মিয়া প্রমুখ।
নাসিরনগর
নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯ তম শাহাদাৎ বার্সিকী উপলৰে নাসিরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মিলাদ মহফিলের শেষে উপজেলার গরীব দুঃখী ও এতিম খানায় খিচুরী বিতরন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চার দলীয় ঐক্য জোট নেতা ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান চেয়ারম্যান আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ওমরাও খান চেয়ারম্যান। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা আলমগীর হোসেন চেয়ারম্যান আমীর্বল হোসেন, চকদার, নাসির চৌধুরী ও বাদল দেব, আহম্মেদ রেজা খোকন, নেতা কামর্বল আলম ভূইয়া সৈয়দ আবু সারওয়ার, আলী আজম চৌধুরী প্রমুখ। এছাড়াও সকল ইউপি সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। বক্তারা জিয়াউর রহমানের আত্মারা মাগফেরাত কামনা করে সভা শেষে মোনাজাত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
৭নং ওয়ার্ড বিএনপি
গোকর্ন ঘার্ট ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মসূচী গুলোর মধ্যেছিল দোয়া মাহফিল, তবারক বিতরন ও আলোচনা সভা। এ উপলৰে গোকর্নঘাট ছয়বাড়িয়া আমিনপুরের ১২টি মসজিদে দোয়া ও তবারক বিতরন করে। এছাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি লাহুমিয়া সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠত আলোচনা সভায় আলোচনা করেন জেলা বিএনপির নেতা আবু ইউসুফ বিএনপির আব্দুল আওয়াল, ছগির আহম্মেদ প্রমুখ।
কান্দিপাড়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদৎ বার্ষিকী উপলৰে কান্দিপাড়া এলাকাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১০নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদাৎ বার্ষিকী উপলৰে কান্দিপাড়া জামেয়া ইউনুছিয়া মাদ্রাসা মজদিদ প্রাঙ্গনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ মোবারক উলৱাহ। উপস্থিত ছিলেন পেশ ইমাম কারী আবুল খায়ের, আমির্বল ইসলাম, শামীম খান, আবু শামীম, মোঃ আরিফ, আসাদুজ্জামান শাহীন, মোঃ শামীম খা, ইয়াছিন মাহমুদ, ভিপি তাজুল ইসলাম মোঃ র্বমেল সজীব, প্রমুখ।
শাহবাজপুর
শাহবাজপুর ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শাহবাজপুর বিএনপির অফিস প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আবিদুর রহমান। বক্তব্য রাখেন ছাদেকুর রহমান, শুক্কুর মিয়া, আইয়ূবুর রহমান, মোঃ শাহজানা মিয়া, জর্ব মিয়া, আবু ছালেক প্রমুখ।
সাদেকপুর বিএনপি
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী সাদেকপুরে পালিত হয়েছে। দিবসটি উপলৰে ইউনিয়নের প্রতিটি মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মিলাদ মাহপিল অনুষ্ঠিতহয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছানাউলৱাহ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া।


ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদি) এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, ত্রিপুরা রাজ্য সরকারের উচ্চ শিৰা, তথ্য সংস্কৃতি, পর্যটন ও তফসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী কমরেড অলিল সরকার বলেছেন, বাংলাদেশ ত্রিপুরার মৈত্রী বাড়াতে হলে দুদেশের মেল বন্ধন আরো সুদৃঢ় করতে হবে। দুদেশের ব্যবসার ৰেত্রে সম্পর্কও জোরদার করতে হবে। তাহলেই দুদেশ একে অপরের শ্রদ্ধা ও ভালবাসা পাবে। তিনি আরো বলেন, দুদেশের সুসর্ম্পকের ৰেত্রে প্রধান বাধা হচ্ছে মৌলবাদী গোষ্ঠী। তিনি সকল মৌলবাদীদের বির্বদ্ধে সোচ্চার থাকার আহবান জানান। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথাবলেন। এসময় জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এডঃ কাজী মাসুদ আহম্মেদ, আর সাঈদ খান, কমরেড নজর্বল ইসলাম, দীপক চৌধুরী বাপ্পী, জাতীয় কৃষক সমিতির নেতা ডাঃ বরকত হাজারী, নাসির মিয়া, যুবমৈত্রীর শরীফ আহমেদ খান, আরমান উদ্দিন, ছাত্রমৈত্রীর ফরহাদুল ইসলাম পারভেজ, নেতৃবৃন্দ কমরেড অনিল সরকারের হাতে ফুলের তোড়া ও বই উপহার প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


জেলা যুব দলের সভাপতি এমদাদুল হাসান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক আলমগির হোসেন এক বিবৃতিতে গত ১৮ এপ্রিল খুলনায় বেগম খালেদা জিয়ার মহা সমাবেশে যাবার পথে নড়াইল জেলা বিএনপির ১২ জন নেতা কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা করেন।



খালেদা জিয়া বলেন, 'হামলা-মামলা দিয়ে কাজ হবে না। প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা কিভাবে দিতে হয় তা বিএনপিকে শেখাচ্ছেন। মামলা তো এখন দিচ্ছেন। বিএনপিকে শেখাচ্ছেন। আমরা শিক্ষা নিচ্ছি। তবে আপনাদের শিক্ষা দেব না। ইনশা আল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে আপনারা যে লুটপাট করেছেন তার সব ডকুমেন্ট বের করে মামলা হবে। তখন দিন-রাত আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতেই দিন যাবে।'
আওয়ামী লীগকে ভণ্ড ও প্রতারক উল্লেখ করে তিনি বলেন, 'তারা দেশ ও জনগণ নয়, বরং দল ও নিজেদের নিয়ে চিন্তা করে। দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে হানাহানির সৃষ্টি করছে। গত দেড় বছর তারা ক্ষমতায়। অথচ বিএনপি তাদের বলেছে, আপনারা শান্তিতে দেশ চালান, আমরা সহযোগিতা করব। তাই এ সময় আমরা হরতাল-ধর্মঘটের মতো কোনো কর্মসূচি দেইনি। কিন্তু তারা দেশের কথা, জনগণের কথা বাদ দিয়ে দুর্নীতি আর সন্ত্রাসে ব্যস্ত। তাদের দিয়ে দেশ ও জনগণের কোনো লাভ হবে না। তাদের ক্ষমতায় থাকা উচিত নয়।'
প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। এই আপাজান আমাদের কত শান্তিতে রেখেছেন! আমাদের সময় তেলের দাম একটু বাড়লেই তিনি বলেছেন, খালেদা জিয়া জবাব চাই। এখন তেলের দাম ১০০ টাকা কেন_বুবুজানের কাছে জবাব চাই।'
বিরোধীদলীয় নেত্রী বলেন, 'ভর্তুকি দিয়ে আমরা জনগণের ক্রয়সীমার মধ্যে জিনিসপত্রের দাম রাখতাম। অথচ সরকারের লোকেরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। তাদের একজন বাণিজ্যমন্ত্রী রয়েছেন, যিনি কাজের চেয়ে কথা বেশি বলেন। তিনি টিসিবির দামের চেয়ে বেশি দামে তাঁর এক আত্দীয়কে কাজ দিয়েছেন। বিএনপির সময়ের চেয়েও দুর্র্নীতি বেশি হচ্ছে_এটি কি তা-ই প্রমাণ করে না?'
বিএনপি নেত্রী বলেন, সাড়ে তিন বছর আগে বিএনপি ক্ষমতায় ছিল। অথচ আওয়ামী লীগ বলে, বিএনপির সাত বছর। তিনি বলেন, বিএনপির সময় চালের সের ছিল ১৬-১৮ টাকা, ফখরুদ্দীন-মইনুদ্দিনের সময় ৪০ টাকা আর আওয়ামী লীগের সময় ৩০ টাকা। তারা বলেছিল, তাদের ভোট দিলে ১০ টাকা কেজি চাল দেবে। বিনামূল্যে সার দেবে। ক্ষমতায় গেলে ঘরে ঘরে চাকরি দেবে। এখন তারা অস্বীকার করছে। তিনি বলেন, 'আমি জানতে চাই, দেড় বছরে কতজনের চাকরি দিয়েছে? এখন তারা বলছে, ঘরে ঘরে চাকরি দেওয়া সম্ভব নয়।'
খালেদা জিয়া বলেন, দেশে বিদ্যুৎ নেই। অর্থমন্ত্রী বলেছেন, বিদ্যুতের দুর্ভিক্ষ। আসলে আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ। '৭৪ সালে এ দেশের মানুষকে ভাতে মেরেছে। বাসন্তী জাল পরেছিল। কলাপাতা দিয়ে মানুষকে দাফন করতে হয়েছিল। তিনি বলেন, প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার নীরব। নিজেরা মানুষ হত্যা করছে আর দায় চাপাচ্ছে বিএনপির ওপর। ন্যায়বিচার পাওয়ার পথও তারা বন্ধ করে দিয়েছে। নিম্ন আদালতে নিজেদের লোক বসানো হয়েছে। তারা সরকারের ইঙ্গিতে চলতে বাধ্য হয়। মইন যেভাবে চালিয়েছে, এখনো তারা সেভাবেই চালাচ্ছে। উচ্চ আদালতের বিচারকরা সঠিক রায় দিতে পারেন না। সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নুরুল কবিরকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
খালেদা জিয়া বলেন, দলীয় লোকদের কাজ দেওয়ার জন্য আরেকটি দুর্নীতির আশ্রয় নিয়েছে সরকার, তা হচ্ছে বিনা টেন্ডারে দুই কোটি টাকার কাজ দেওয়ার প্রকল্প। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে খুলনার উন্নয়ন করা হবে। মংলা বন্দর দিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মংলা বন্দর দিতে দেওয়া হবে না।
খালেদা জিয়া অভিযোগ করেন, 'এই দেশকে তাঁবেদার, অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। এটি একটি ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তার আগেই এই সরকারকে বিদায় দিতে হবে। এত কিছু দেওয়ার পর তিন বিঘা করিডর আনতে পারলেন না। শুধু ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা।'
এদিকে সমাবেশে আসার পথে দুর্ঘটনায় নিহত কর্মীদের স্মরণে আজ সোমবার সারা দেশে শোক পালনের কর্মসূচি দেন খালেদা জিয়া।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, ড. আব্দুল মঈন খান, বেগম সারোয়ারী রহমান, সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, শাহ শরিফ কামাল তাজ, নুরুল ইসলাম দাদু, খুলনা জেলা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
সকাল ৮টায় ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর খুলনার উদ্দেশে রওনা দেয়। ঢাকা থেকে ধামরাই পর্যন্ত রাস্তার পাশে খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কোনো নেতা-কর্মীকেই দেখা যায়নি। গাড়িবহর রাজধানীর গাবতলী পার হওয়ার পর মানিকগঞ্জ পেঁৗছালে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়াকে অভিনন্দন জানান। পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সমর্থকরা শোডাউন করে। চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ খান মুন্নু ও তাঁর মেয়ে মহিলা দলের নেত্রী আফরোজা খান রীতা এবং তাঁদের সমর্থকরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান ফেরিঘাটের চৌরাস্তায়। দেলোয়ার ও মুন্নুর দীর্ঘদিনের বিরোধের প্রকাশ গতকালও দেখা গেল। ইঞ্জিনিয়ার টি এইচ আইয়ুবের সমর্থকরা শালিখা থেকে শুরু করে যশোর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে শোডাউন করেন।
আহতদের পাশে : মহাসমাবেশে যোগদানের পথে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে খালেদা জিয়া গত রাত সোয়া ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাতেই ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
এদিকে এক বিবৃতিতে তিনি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গত রাতে দেওয়া শোকবার্তায় তিনি বলেন, 'দলের কর্মসূচি পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানিতে তাদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।'
সমাবেশে যোগদানে বাধাদানের অভিযোগ : আরেক বিবৃতিতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, খুলনায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়া নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। নেতা-কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোরের শার্শায় মানুষের ঢল যখন বাসে-ট্রাকে করে খুলনার দিকে যাচ্ছিল, তখন আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে গাড়ি ভাঙচুর এবং অসংখ্য মানুষকে আহত করে।http://www.kalerkantho.com/

আমাদের কথা শুনার কি কেউ আছে?

Posted by: admin

Tagged in: Untagged 

আমাদের কথা শুনার কি কেউ আছে? না, নেই। থাকলে এই বাংলাদেশের জনগণকে স্বাধীন দেশে কেন এত কষ্ট করতে হবে? কেন মুক্তি যুদ্ধারাই না খেয়ে থাকে। কেন প্রতিটা সরকার আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা যায়, তারপর প্রচন্ড গরমে মানুষের শরীর থেকে চুপসে নোনা পানি বের হয় ঠিক তেমনি করে আমাদের চুপসে আমাদের মেরে ফেলার চেষ্টা। দেশে এখন বিদ্যুৎ এর চাহিদা বেশি কিন্তু সরকার তার সমাধান না করে দুনিয়ার সব আজাইরা কাজ করে যাচ্ছে।
সরকারকে বলি- আগে জনগন বাচান, দেশ বাচবে আর দেশ বাচলে মনের বাসনায় যা আছে সবই করা যাবে।

কাদিয়ানীদের অভায়ারন্ন হিসাবে তৈরী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া

কাদিয়ানীদের অভায়ারন্ন হিসাবে তৈরী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। কথাটা শুনে একটু অবাকই হলাম। কিন্তু যখন কিছু তথ্য প্রমাণ পেলাম তখন জন্ম নেয়া ছোট্ট সন্দেহটাও মিলিয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছে কাদিয়ানীদের মসজিদ। অলরেডি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে প্রচুর ছেলে রয়েছে যারা কাদিয়ানী। তাদের কাজ হল অন্যন্য ছেলে মেয়েদের প্রভাবিত করে কাদিয়ানী করা। তাদের দীক্ষার মূল হল মুহাম্মদ(সঃ) শেষ রাসূল নন। ঈমামের পিছনে নামাজ না পড়লেও চলে। এবং....................... সরকারি কলেজে গিয়ে জানতে পারলাম যে কাদিয়ানী ছেলেগুলো অন্যন্যদের বুঝানোর জন্য সদা ব্যাস্ত থাকে। অাবার এও শুনেছি যে তারা মুসলমান নন তা নিজেরা স্বীকার করে।
তেমনি একটা সত্যি গল্প অাছে। সরকারি কলেজের একজন সুন্দরী মেয়েকে বিয়ের অফার করেছে এক কাদিয়ানী ছেলে। কিন্তু সে কাদিয়ানী বলে মেয়ে ফিরিয়ে দিলে ছেলে বলে, "অামি মুসলমান নই কাদিয়ানী, এটা যদি সমস্যা হয়ে থাকে তবে অামি মুসলমান হয়ে যাব।"
ব্রাহ্মণবাড়িয়ায় কিভাবে কাদিয়ানীদের বিস্তার ঘঠছে তার কোন সঠিক তথ্য পাওয়া না গেলেও তা যে বড় কোন মহলের মদদে হচ্ছে তা খুবই স্পষ্ঠ। অন্যথায় এত দ্রুত এর উত্থান সম্ভব হত বলে মনে হয় না।


<< শুরু < পূববর্তী 1 2 পরবর্তী > শেষ >>
Innovative PPC platform. Want to convert clicks into revenue?
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল ঢাকা, ১৪ জুলাই,আগামীকাল বৃহস্পতিবার ২০১০ সালের এইচএসসি,
    আলীম ও এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাল
    বৃহস্পতিবার সকাল সাড়ে ন�টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর
    করবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ ও সিলেট সরকারি ... by admin
    Readmore...
  • খন্ডকালীন কোচ হয়ে বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি
    খন্ডকালীন কোচ হয়ে বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি ঢাকা, ৬ জুলাই,ভারতীয় ক্রিকেট দলের সাবেক
    অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার খন্ডকালীন ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসছেন । আজ মঙ্গলবার বিসিবি
    সভাপতি আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ কথা জানান । তিনি আরও জানান, কলকাতার মহারাজ সৌরভ
    গাঙ্গুলি (যিনি দাদা নামেও পরিচিত) খুব শিগগিরই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ ... by admin
    Readmore...
  • মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
    মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ঢাকা,জুলাই
    ৮এবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার আগামীকাল
    শুক্রবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রেডটাইমস বিডি ডটকমকে  এ
    কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।নাহিদ জানান, দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন ... by admin
    Readmore...
  • বিদায় আর্জেন্টিনা! জার্মানি জয়ী ৪-০ গোলে
    দক্ষিণ আফ্রিকা, ৩ জুলাই, আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল জার্মানি। ফলে এবারের বিশ্বকাপের
    কোয়ার্টর ফাইনাল থেকেই বিদায় নিল আজেন্টিনা।বিশ্বকাপের কোয়ার্টর ফাইনালের আজ আর্জেন্টিনা ও
    জার্মানির মধ্যকার খেলার ৩ মিনিটের মাথায়  মুরালের গোলে এগিয়ে যায় জার্মানি।খেলার দ্বিতীয়ার্ধ
    পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকে তারা।আর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ক্লোসার গোলে ২- ... by admin
    Readmore...
  • দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস
    দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস ঝিনাইদহ, হাজার হাজার আর্সেনিক রোগীকে চিকিৎসা দিয়ে
    সুস্থ করা ঝিনাইদহের হোমিও চিকিৎসক অসিত কুমার বিস্বাস ।  তিনি  সরকারীভাবে আর্সেনিক রোগীকে
    চিকিৎসা করতে চান। অসিত রেডটাইমসবিডি ডটকমকে জানায় –গত  ১৪ বছর  ধরে তিনি  আর্সেনিক রোগীদের
    চিকিৎসা দিয়ে  যাচ্ছেন ।  আর্সেনিক রোগীদের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় তিনি আর ... by admin
    Readmore...
Beauty of Bbaria
Description: Beauty of Bbaria
Bron
Description: Bron
Neture
Description: Neture
Brahmanbaria Railway Station
Description: Brahmanbaria Railway Station
SMinar
Description: SMinar
Titas
Description: Titas

Advertisements

BBariaInfo Download

Download Unicode Bangl...
Download Unicode Bangl...
Hits: 39

Who's Online

আমাদের সাথে আছে 2 অতিথি অনলাইন