Posted by: admin
on জুন 29, 2010
Tagged in: Untagged
দেশীয় উৎপাদনকারীদের কাছে থেকে সয়াবিন তেল কিনা হবে:টিসিবি
ঢাকা, ২৪ জুন,
রমজান উপলক্ষে সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় উৎপাদনকারীর কাছ থেকে সয়াবিন তেল ক্রয়ের উদ্যোগ নিয়েছে।
রমজানে অতিরিক্ত চাহিদা মেটাতে সরকারী উদ্যোগে টিসিবির মাধ্যমে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানাযায়।
এই লক্ষ্যে সিটি গ্র“পের চেয়ারম্যান মো.ফজলুল রহমান এবং মেঘণা গ্র“পের চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে বৈঠকে বসেছে বাণিজ্য সচিব গোলাম হোসেন।
উভয় পক্ষ সম্মত থাকলে টিসিবি ১০ মেট্রিকটন সয়াবিন দেশীয় উৎপাদনকারীদের কাছ থেকে কিনতে পারে বলে আভাস পাওয়া গেছে।
http://redtimesbd.com/details.php?cat=5&id=14864
Posted by: admin
on জুন 18, 2010
Tagged in: Untagged
টোকিওতে চিটাগাং চেম্বার ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সেন্টার স্থাপন করেছে
চট্টগ্রাম, মে ৩০,
বিভিন্ন জটিলতার কারণে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। ভিসাসহ বিভিন্ন সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে তারা হতাশ। বাংলাদেশের শ্রম ও জনশক্তি ইতিম্যেধ সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তাদের কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক খাতে উন্নয়ন তরান্বিত করা যায়।
কিন্তু বিদেশে যেসব জনশক্তি রপ্তানি করা হয় তারা অদক্ষ। গতকাল চিটাগাং চেম্বার মিলনায়তনে চেম্বার সভাপতি এম. এ. লতিফ এম.পি সম্প্রতি তাইওয়ান ও জাপান সফর এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বংলাদেশী পণ্যের বিদেশী বাজার সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারী পর্যায়ে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে উৎসাহ প্রদানের নিমিত্তে টোকিওতে চিটাগাং চেম্বারের সৌজন্যে ২৫ মে চিটাগাং চেম্বার ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সেন্টার নামে একটি অফিস খোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সহ-সভাপতি এস. এম. শফিউল হক, পরিচালকবৃন্দ নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, সাহাবউদ্দিন আহমেদ, এস. এম. আবু তৈয়ব, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, মোঃ এমদাদুল হক চৌধুরী, ওয়াসিউর রহমান চৌধুরী, মোঃ নুরুল আমিন, আলমগীর পারভেজ ও জাপানের অনারারী কনস্যুল জেনারেল মোহাম্মদ নুরুল ইসলামসহ তাইওয়ান ও জাপান সফরের প্রতিনিধিবৃন্দ।
সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি বলেন-কৌশলগত ভৌগলিক অবস্থান এবং অন্যান্য প্রতিযোগিতামূলক সুবিধার কারণে বিদেশী বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় খুবই সহায়ক ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
কিন্তু বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে কর্মরত সরকারী কর্মকর্তাদের অসহযোগিতার মনোভাব, বিদেশী বিনিয়োগ আকর্ষণে কম উৎসাহ প্রদান, সঠিক তথ্যের অভাব তথা অকার্যকর ভূমিকার কারণে বাংলাদেশ বিদেশীদের কাংখিত বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয়েছে।
তাই জাপানীজ বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কোন্নয়নে টোকিওতে অত্র চেম্বার কর্তৃক চিটাগাং চেম্বার ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সেন্টার স্থাপন করা হয় যা উভয় দেশে ব্যবসায়ী সমাজের মধ্যে সেতুবন্ধন রচিত করবে। তিনি আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে তাইওয়ানেও অনুরূপ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট প্রমোশন সেন্টার স্থাপন করা হবে বলে জানান।
চেম্বার সভাপতি জাপানীজ উদ্যোক্তাদের সাথে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগে উৎসাহ, অনলাইন ইনফরমেশন্স সার্ভিস প্রদান, অনুকূল বিনিয়োগ চিত্র সর্বোপরি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যেই উক্ত অফিস খোলা হয়েছে বলে মন্তব্য করেন।
তিনি সরকারী ভূমিকার পাশাপাশি বেসরকারীখাতের উন্নয়নে অত্র চেম্বার কর্তৃক ভবিষ্যতেও অনুরূপ দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তথ্য প্রকাশ করেন।
চেম্বার সভাপতি এম. এ. লতিফ এম.পি. বিদেশী বিনিয়োগ আকর্ষণে বিদেশী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ কমপক্ষে পাঁচ বছরের মাল্টিপল ভিসা প্রদান করার জন্য সরকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান। তিনি বিদেশী বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিরাজমান বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ নিরসন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারী নীতিমালা পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন।
¬
প্রাক্তন চেম্বার পরিচালক ও দৈনিক আজাদী’র সম্পাদক এম. এ. মালেক চিটাগাং চেম্বারের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর ব্যবসাবান্ধব নীতিমালা সরকারের নিকট তুলে ধরার মাধ্যমে এদেশে ব্যাপক বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব বলে মনে করেন।
দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে অতি শীঘ্রই রাষ্ট্রদূত নিয়োগ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
সংবাদ সম্মেলন পূর্বে তাইওয়ান ও জাপান সফরের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ্য, চিটাগাং চেম্বার সভাপতি এম. এ. লতিফ এম.পি.’র নেতৃত্বে ১৯ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল সম্প্রতি তাইওয়ান ও জাপান সফর করেন।
http://redtimesbd.com/details.php?cat=1&id=14299
Posted by: admin
on জুন 17, 2010
Tagged in: Untagged
প্রস্তাবিত শাহ্জালাল সার কারখানা নির্মাণে আরো ৫৩৭ ডলার ঋণ দেবে চীন। আগামী সেপ্টেম্বরের মধ্যেই চীন সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে। গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিকদের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। গতকাল প্রস্তাবিত শাহ্জালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নির্মাণসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান জু বাওজং-এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিল্পমন্ত্রী বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ প্রকল্প বাস্তবায়নে মোট ৭৭১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। ইতিমধ্যে চীন সরকার কাঠামোগত চুক্তির আওতায় বাংলাদেশকে ২৩৪ মিলিয়ন মার্কিন ডলার কনসেশনাল লোন দিতে সম্মত হয়েছে। অবশিষ্ট ৫৩৭ মিলিয়ন মার্কিন ডলার সফ্ট লোন হিসাবে পাওয়ার জন্য চীন সরকারের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
চীনা প্রতিনিধিদলের প্রধান জু বাওজং বলেন, প্রস্তাবিত প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রভাব পড়বে। বৈঠকে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন, বিসিআইসির চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকী এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
http://dailykalerkantho.com/index.php?view=details&type=single&pub_no=197&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=5
Posted by: admin
on এপ্রিল 23, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট॥ আখাউড়া পৌরসভার ৪০ লাখ টাকার কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বঞ্চিত ঠিকাদাররা। অভিযোগে বলা হয় পৌর মেয়র নুর্বল হক ভূইয়া কৌশলে ৪০ লাখ টাকার কাজ তার নিকটজনদেরকে পাইয়ে দেন। লিখিত অভিযোগে পৌরসভার তালিকাভূক্ত ঠিকাদার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, টেন্ডারের নিয়ম অনুযায়ী প্রাক্কলিত মূল্যের ৫% কম বা বেশি দেখিয়ে দরপত্র দাখিলের কথা। কিন্তু এই কাজের বেলায় পৌর কর্তৃপৰ নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিটা আইটেমের আলাদা দর (এনালাইসেন্স) দেখিয়ে দরপত্র দাখিল করতে বলা হয়। এতে টাকার হিসাবে পয়েন্ট ১/২ হেরফেরের কারণে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ঠিকাদাররা আরো অভিযোগ করেন কেন তারা কাজ পাননি এই বিষয়ে তারা লিখিতভাবে পৌর মেয়রের কাছে আবেদন করেও কোন সারা পাননি। পৌর মেয়র তাদেরকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে তার নিকটজনদেরকে কাজ দিয়ে দেন। এ ব্যাপারে আখাউড়া পৌর সভার মেয়র মোঃ নুর্বল হক ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন কাজ না পাওয়া ঠিকাদাররা অযথা ঝামেলা করছে। পৌরসভার ইঞ্জিনিয়াররা বুঝে শুনেই এই কাজ চুড়ান্ত করছে। আমি কাজ পাওয়া ঠিকাদারদের সাথে এই নিয়ে বসার কথা বলাতে তারা আমার দুর্বলতা আছে ভেবে আরো বেপরোয়া হয়ে গেছে। তিনি বলেন দরপত্র প্রক্রিয়ায় কোন ধরনের অনিয়ম হয়নি। কাজ পাওয়া লোকদের মাঝে আমার একজন শত্র্বও আছে।
Posted by: admin
on এপ্রিল 23, 2010
Tagged in: Untagged
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট॥ আখাউড়া স্থল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবারও ভারতে মাছ রপ্তানী বন্ধ রয়েছে। স্থল বন্দর সূত্র জানায়, ভারতের মাছ আমদানীকারকরা তাদের আভ্যন্তরীন বাজারে মাছ বিক্রির সময় পাইকারদের কাছে শতকরা দুই টাকা কমিশন বাড়িয়ে দেয়। এতে ভারতীয় পাইকাররা আমদানী কারকদের কাছ থেকে মাছ নিচ্ছে না। ফলে আমদানী কারকরা বাংলাদেশ থেকে মাছ নিচ্ছে না। প্রতিদিন আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ রপ্তানী হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে আখাউড়া স্থল বন্দরের আমদানী রপ্তানী কারক এসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অনির্দিষ্ঠ কালের জন্য মাছ রপ্তানী বন্ধের কথা স্বীকার করে বলেন, আজ (মঙ্গলবার) ভারতীয় আমদানীকারকদের সাথে আমাদের বৈঠক হবার কথা রয়েছে।
Posted by: admin
on এপ্রিল 19, 2010
Tagged in: Untagged
পিংক সিটি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির ভিত্তিপ্রস্তর স্থাপন গত ১৫ এপ্রিল সকালে পিংক সিটি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির ভিত্তিপ্রস্তর স্থাপনা উন্মোচন করেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কম্পানির এমডি মো. সালাহ্উদ্দিন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, হিমাগার না থাকায় বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমাণে মৌসুমি ফল নষ্ট হয়। পিংক সিটি ফুড অ্যান্ড বেভারেজ মৌসুমি ফল সংগ্রহ করে তা প্যাকেটজাত অবস্থায় দেশে-বিদেশে বাজারজাত করবে। ফলে শ্রমবাজার সৃষ্টি হবে এবং দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
http://dailykalerkantho.com/index.php?view=details&type=single&pub_no=139&cat_id=1&menu_id=24&news_type_id=1&index=9