Gallery Treeview

Social Links

  • Facebook Page: http://www.facebook.com/MONICA.JVIS#!/profile.php?id=100000135727171
.................................................

Designed, Developed
& Powered by
  ITSoulBD

News Portal

Largest Web Portal on Brahmanbaria
ক্যাটেগরি >> ১১ বিনোদন সংবাদ
'বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস'

 

--হুমায়রা রাত্রি

রেডটাইমস বিডি ডটকমের প্রতিবেদক

চলচ্চিত্র সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ দীর্ঘদিন গবেষণার পর চলচ্চিত্রবাসীকে উপহার দিয়েছেন দুর্লভ একটি গ্রন্থ। যার নাম 'বাংলাদেশের চলচ্চিত্র : পাঁচ দশকের ইতিহাস' পুরো গবেষণাধর্মী দীর্ঘ কলেবরের অসাধারণ একটি গ্রন্থ।

পঞ্চাশ বছরের চল”িচত্র ইতিহাস এক মলাটে বন্দি করেছেন তিনি। এফডিসির ইতিহাস থেকে ডিজিটাল কমপ্লেক্স সেন্সর বোর্ড, ফিল্ম আর্কাইভ, বিদেশি ছবি নির্মাণের নীতিমালাসহ অনেক বিষয় এ গ্রন্থের গুরুত্বপূর্ণ অংশ। চলচ্চিত্র সংসদ, চলচ্চিত্র সাংবাদিকতা এ বিষয়ে উচ্চশিক্ষা এবং চলচ্চিত্র ও মিডিয়ার বর্তমান প্রেক্ষাপট জেয়াদ নির্মোহ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন।126900874220100319_0

চলচ্চিত্রের নানা উৎসব ও পুরস্কারের কথা এসেছে এ গ্রন্থে। এযাবত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা গ্রন্থটিতে সংযোজিত হয়েছে। বিশ্বখ্যাত অস্কার পুরস্কার সম্পর্কে পাঠকদের সম্যক একটা ধারণা দেবার প্রচেষ্টা লক্ষণীয়।


চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, পরিচালক ও বিভিন্ন শাখার কলা-কুশলীসহ প্রায় এক হাজার ব্যক্তির পরিচিতি ছবিসহ উপস্থাপিত হয়েছে। অনেক শিল্পী, কলা-কুশলী পরলোকগত হয়েছেন। তাদের অনেকেই বর্তমান প্রজন্মের কাছে অজানা। আবদুল্লাহ জেয়াদ তাদের ছবি ও পরিচিতি বর্তমান প্রজন্মের সামনে নতুন করে তুলে ধরেছেন তার বইটিতে।

‘বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস’ বাংলাদেশের চলচ্চিত্রে একটি মাইলফলক এবং চলচ্চিত্রের দলিল হিসেবে বিবেচিত হবে। এ গ্রš’টিতে বাংলাদেশের চল”িচত্রের ইতিহাস নির্মোহ ও নিরপেক্ষভঙ্গিতে যেভাবে উপস্থাপিত হয়েছে তা বিস্ময়কর। এর পাশাপাশি আছে চলচ্চিত্রের জন্মকথাÑবিশ্ব চলচ্চিত্র সম্পর্কে আলোকপাত। বাংলাদেশের চলচ্চিত্রের সূত্রপাত থেকে শুরু করে এ শিল্প কিভাবে এতোটা পথ এগিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ রয়েছে।


বিভিন্ন বিষয় বিবেচনা করে মোট ১১টি অধ্যায়ে উপঅধ্যায় আছে পঞ্চাশের অধিক। মহান স্বাধীনতা সংগ্রাম, গণ আন্দোলন, ভাষা আন্দোলন, রাজনৈতিক ছবি, সাহিত্যে, লোককাহিনী, জীবনীভিত্তিক কাহিনী সহ নানাবিষয় আমাদের চলচ্চিত্রের অপরিহার্য বিষয়। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শিশুতোষ চলচ্চিত্র, আর্টফিল্ম, ডিজিটাল সিনেমা, মোবাইল সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের আরেক উল্লেখ্যযোগ্য সংযোজন।

সময়ের সিঁড়ি ধরে চলচ্চিত্রে এসেছে নানা আঙ্গিকগত পরিবর্তন। সেসব বিষয় সহ অনুদানের ছবিগুলোর গুণগতমান এবং অনুদানের ক্ষেত্রে নিরপেক্ষ বা স্ব”ছতা কতোটা কাজ করে, রাজনীতি বা দলীয় ব্যাপারটি কিভাবে যুক্ত এসব বিষয় এ গ্রন্থে এসেছে। চলচ্চিত্রের অপরিহার্য অংশ প্রেক্ষাগৃহ। প্রেক্ষাগৃহগুলোও সুস্থ পরিবেশ হারাচ্ছে। চলচ্চিত্র শিল্প থেকে বড় অঙ্কের রাজস্ব গ্রহণ করলেও এ শিল্পের নানামাত্রিক উন্নয়নে সরকারের ভূমিকা উদাসীন -এবিষয়েও আছে আলোচনা।

আমাদের অনেক চলচ্চিত্রই আন্তর্জাতিক বাজারে সুনাম কেড়েছে। উজ্জ্বল স্বীকৃতি লাভ করেছে। সম্মাননা অর্জন করেছে। গ্রন্থটিতে এসবের বিস্তর বর্ণনা, বিচার-বিশ্লেষণসহ এযাবত (১৯৫৬-২০০৯) মুক্তিপ্রাপ্ত ছবির সহ তারিখ বছরভিত্তিক উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রের দালিলিক ইতিহাস হিসেবে পরিচিত। ৯১৮ পৃষ্ঠার এই বইটির দাম ১ হাজার টাকা। গ্রন্থটি প্রকাশ করে জ্যোতি প্রকাশের কর্ণধার মোস্তফা জাহাঙ্গীর আলম। এছাড়া চলচ্চিত্র সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বইটি নির্দেশক হিসেবে কাজে লাগবে।

পুরোসন্থ’টি দুর্লভ সব তথ্যসমূহ সন্নিবেশিত হয়েছে। চরচ্চিত্র সংশ্লিষ্টতো বটেই যে কোনো সচেতন ব্যক্তি মাত্রই সংগ্রহে রাখতে পারেন। বিশেষ করে চলচ্চিত্রবাসীর প্রত্যেকের কাছে এ গ্রন্থটি সংগ্রহে চলচ্চিত্রবাসীর ভাবমূর্তি উজ্জ্বল করবে।


ঢাকা, এপ্রিল ০৮, রেডটাইমস বিডি ডটকম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ প্রদান উপলে ১০ এপ্রিল শনিবার বিকেল ৫.৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২৩টি শাখায় মোট ২৪ জনকে এ পুরস্কার প্রদান করা হবে।

এ বছর চলচ্চিত্র পুরস্কারের আর্থিক মূল্যমান বৃদ্ধি করা হয়েছে। শ্রেষ্ঠ পরিচালক ও প্রযোজককে ১০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা এবং অন্যান্য শাখায় ৫ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা করে প্রদান করা হবে।

শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রযোজক স. আজম ফারুককে, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মুরাদ পারভেজকে, প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে রিয়াজ এবং সাদিকা পারভিন পপিকে এ পুরস্কার প্রদান করা হবে।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

http://redtimesbd.com/details.php?cat=8&id=13460


Innovative PPC platform. Want to convert clicks into revenue?
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল ঢাকা, ১৪ জুলাই,আগামীকাল বৃহস্পতিবার ২০১০ সালের এইচএসসি,
    আলীম ও এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাল
    বৃহস্পতিবার সকাল সাড়ে ন�টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর
    করবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ ও সিলেট সরকারি ... by admin
    Readmore...
  • খন্ডকালীন কোচ হয়ে বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি
    খন্ডকালীন কোচ হয়ে বাংলাদেশে আসছেন সৌরভ গাঙ্গুলি ঢাকা, ৬ জুলাই,ভারতীয় ক্রিকেট দলের সাবেক
    অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার খন্ডকালীন ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসছেন । আজ মঙ্গলবার বিসিবি
    সভাপতি আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ কথা জানান । তিনি আরও জানান, কলকাতার মহারাজ সৌরভ
    গাঙ্গুলি (যিনি দাদা নামেও পরিচিত) খুব শিগগিরই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ ... by admin
    Readmore...
  • মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
    মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ঢাকা,জুলাই
    ৮এবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার আগামীকাল
    শুক্রবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রেডটাইমস বিডি ডটকমকে  এ
    কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।নাহিদ জানান, দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন ... by admin
    Readmore...
  • বিদায় আর্জেন্টিনা! জার্মানি জয়ী ৪-০ গোলে
    দক্ষিণ আফ্রিকা, ৩ জুলাই, আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল জার্মানি। ফলে এবারের বিশ্বকাপের
    কোয়ার্টর ফাইনাল থেকেই বিদায় নিল আজেন্টিনা।বিশ্বকাপের কোয়ার্টর ফাইনালের আজ আর্জেন্টিনা ও
    জার্মানির মধ্যকার খেলার ৩ মিনিটের মাথায়  মুরালের গোলে এগিয়ে যায় জার্মানি।খেলার দ্বিতীয়ার্ধ
    পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকে তারা।আর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ক্লোসার গোলে ২- ... by admin
    Readmore...
  • দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস
    দেশের সফল আর্সেনিক চিকিৎসক অসিত বিশ্বাস ঝিনাইদহ, হাজার হাজার আর্সেনিক রোগীকে চিকিৎসা দিয়ে
    সুস্থ করা ঝিনাইদহের হোমিও চিকিৎসক অসিত কুমার বিস্বাস ।  তিনি  সরকারীভাবে আর্সেনিক রোগীকে
    চিকিৎসা করতে চান। অসিত রেডটাইমসবিডি ডটকমকে জানায় –গত  ১৪ বছর  ধরে তিনি  আর্সেনিক রোগীদের
    চিকিৎসা দিয়ে  যাচ্ছেন ।  আর্সেনিক রোগীদের চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় তিনি আর ... by admin
    Readmore...
Titas
Description: Titas
Neture
Description: Neture
Titas
Description: Titas
Ulcha Para
Description: Ulcha Para
Beauty of Bbaria
Description: Beauty of Bbaria
Ulcha Para
Description: Ulcha Para

Advertisements

BBariaInfo Download

Download Unicode Bangl...
Download Unicode Bangl...
Hits: 39

Who's Online

আমাদের সাথে আছে 2 অতিথি অনলাইন